• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
পৈতৃক জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ: ডোমারে বিচারের আশায় প্রশাসনের দ্বারে দিশেহারা খলিলুর রহমান সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের এসআই আলতাফ হোসেন নিহত বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা

পৈতৃক জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ: ডোমারে বিচারের আশায় প্রশাসনের দ্বারে দিশেহারা খলিলুর রহমান

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে এক অসহায় পরিবারের শেষ সম্বল জমিটুকু দখল করে নিয়ে এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে স্থানীয় একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারটি প্রতিকার চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দায়ের করলেও দীর্ঘদিনেও কোনো কার্যকর ফল না পাওয়ায় চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী কাঁঠালতলী গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যেও নীরব চাপা ক্ষোভ তৈরি হয়েছে।
পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, নিজ ভোগডাবুড়ী কাঁঠালতলী গ্রামের মৃত আব্দুল বাতেন খমিরের ছেলে খলিলুর রহমান তার পিতার নামীয় রেকর্ডভুক্ত ৩০ শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হন। এরপর থেকে খলিলুর রহমান তার পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ওই মূল্যবান জমিটির ওপর এলাকার কিছু কুচক্রী ব্যক্তি, বিশেষ করে আবু বক্কর সিদ্দিকের ছেলে লিটন এবং সোলেমান আলীর লোভাতুর দৃষ্টি পড়ে। তারা অন্যায়ভাবে খলিলুর রহমানের কাছে ওই জমিটি নিজেদের দাবি করে বিভিন্ন সময় অনৈতিক চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে খলিলুর রহমানের সরলতার সুযোগ নিয়ে লিটন, সোলেমান আলী ও তাদের লোকজন দলবদ্ধ হয়ে জোরপূর্বক জমিটি দখল করে নেয়।
জমি দখলের এই ঘটনার পর স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক ডাকা হলেও বিবাদী পক্ষ কোনো সিদ্ধান্ত বা আইনের প্রতি তোয়াক্কা করেনি। তারা খলিলুরের জমিতে থাকা ফলজ ও কাঠগাছ সহ পুরো বাঁশঝাড় জোরপূর্বক কেটে নিয়ে যায়। ওই সময় খলিলুর রহমানের পরিবারের লোকজন তাদের নিজস্ব সম্পদে বাধা প্রদান করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারপিট করে বলে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেন। এখানেই ক্ষান্ত না হয়ে প্রতিপক্ষের আবু বক্কর সিদ্দিক উল্টো খলিলুর রহমানের পরিবারের ১৮ জন নিরপরাধ সদস্যের নাম উল্লেখ করে একে একে মোট ৩টি মিথ্যা মামলা দায়ের করেন।
নিজের পৈতৃক ভিটামাটি রক্ষা ও ন্যায়বিচারের আশায় খলিলুর রহমান ঘটনার সঠিক তদন্ত দাবি করে নীলফামারী জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ এবং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানান। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও কোনো দপ্তর থেকে কার্যকর কোনো আশ্বাস বা সহায়তা না পাওয়ায় পুরো পরিবারটি এখন গভীর হতাশায় দিন কাটাচ্ছে। খলিলুর রহমান অভিযোগ করে বলেন, বিবাদী পক্ষের ভাই রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী পেশায় আইনজীবী হওয়ার সুযোগে তার প্রত্যক্ষ কু-পরামর্শেই তাদের পুরো পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
আইনজীবীর ভুল প্রভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার মুখে খলিলুরের পরিবার আজ এক চরম মানবীয় সংকটে পড়েছে। অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক জানান, ওই ৩০ শতক জমি মূলত তাদের দাদার পৈত্রিক সম্পত্তি। পূর্বে জমিটি খলিলুরদের দখলে থাকলেও পরবর্তীতে তারা সেটি নিজেদের দখলে নিয়েছেন। তিনি আরো দাবি করেন, খলিলুর রহমানরা তাদের বিরুদ্ধে ২টি মামলা করায় তারাও বাধ্য হয়ে মামলা করেছেন। বর্তমানে প্রভাবশালী আবু বক্কর সিদ্দিকের দায়ের করা একের পর এক মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে এবং পিতার স্মৃতিবিজড়িত শেষ সম্বল জমিটুকু উদ্ধার করতে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি ও জরুরি মানবিক হস্তক্ষেপ কামনা করছেন অসহায় খলিলুর রহমান ও তার পরিবার।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ