পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে এক বৃদ্ধা মহিলাসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এর নেতৃত্বে এসআই মোঃ ফারুক রানা ও থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, ভাউলাগঞ্জ এলাকার বিসমিল্লাহ বুড়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়। অভিযানে মাদক বিক্রির সঙ্গে জড়িত ডিলার হিসেবে বিসমিল্লাহ বুড়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত আসছে…