1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দেবীগঞ্জে র‌্যাবের অভিযানে ২৯ কেজি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেফতার ১

লালন সরকার, সিনিয়র রিপোর্টার (ক্রাইম),পঞ্চগড়
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর এক বিশেষ অভিযানে ২৯ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ সিপিসি-২ নীলফামারী। অভিযানে সুজন মহন্ত (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি খগেরহাট গ্রামের বাসিন্দা এবং চিন মহন্তের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, একই এলাকার ভেকু চালক সুরুজ আলীর ছেলে চানমিয়া (৩৬) মাটি কাটার সময় একটি স্থান থেকে কষ্টিপাথরের মূর্তিটি পেয়েছিলেন। পরে মূর্তিটি বিক্রির উদ্দেশ্যে সুজন মহন্তকে দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব মূর্তিটি ভারতে পাচারের সময় উদ্ধার করে এবং সুজন মহন্তকে হাতেনাতে আটক করে। অভিযানের সময় চানমিয়া বাড়িতে উপস্থিত ছিলেন না।

অভিযানে সুজন মহন্তের হেফাজত থেকে একটি ৩১ ইঞ্চি দৈর্ঘ্য, ১৩ ইঞ্চি প্রস্থ এবং প্রায় ২৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি জব্দ করা হয়। মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। পরে এটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুর কর্তৃক যাচাই করা হয়।

র‌্যাব সুজন মহন্তের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ধারা ২৫বি(১)(এ) অনুযায়ী দেবীগঞ্জ থানায় মামলা (নং ৩, তারিখ ০২/০৪/২০২৬) দায়ের করেছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের হয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আসামিকে আদালতে পাঠানো হবে। এছাড়াও উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026