1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

কবি

সংবাদদাতা: icrbd24
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

কবি
।। এবিএম সোহেল রশিদ।।

মতবাদের হাটে
যে দেশে বিকোয় কলমের দীর্ঘশ্বাস,
সেই মানচিত্রের গভীর ক্রোড়ে—
আমারই বসবাস।
.
অন্ধেরা আবিষ্কার করে আলোর উৎস,
লেখকেরা ধীরে ধীরে হয়ে ওঠে ক্ষমতার অংশ—
বিবেক সেখানে নিঃশব্দ, নির্বাক সর্বনাশ।
.
নীতি-নৈতিকতার দরকষাকষিতে
বুদ্ধিজীবী, সুশীল—ভুলে যায় নিজস্ব কর্তব্য;
প্রাণবিক প্রচেষ্টা ভেঙে পড়ে,
সভ্যতা হয়ে ওঠে অসভ্য।
.
ভগ্ন অর্থনীতির ধুলোয়
গড়াগড়ি খায় গণতন্ত্রের স্বপ্ন;
অর্থলোভী কলম
বর্ণমালা গিলে হয়ে ওঠে ভাড়াটে শব্দ।
.
কেউ কেউ রাজকবি হয়ে
স্তুতির মালা গাঁথে ক্ষমতার গলায়

আর আমরা—
যারা সত্য উচ্চারণে ফুটপাতে দাঁড়াই,
সমাজ বিনির্মাণের শব্দগুলো
বাতাসে ছড়িয়ে যাই—
এভাবেই মিটবে কি দেশপ্রেমের দায়?
.
সব মতামতের একটাই পথ, নিতে হবে শপথ—

আপস নয়, ‘কবি’ হোক একমাত্র পরিচয়;

জেগে উঠুক বাংলাদেশ—
আর নয় কোনো সংশয়, এবার হবেই বোধোদয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026