1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,

হেকমত আলী মন্ডল, পঞ্চগড়
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ময়দানদিঘী ধনীপাড়া ধকরা হাট এলাকায় সাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ মোকসেদুল নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সাইকেলের সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী মোঃ মোকসেদুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026