1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

পঞ্চগড়ে সীমান্তবর্তী ছোট যমুনা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লালন সরকার, সিনিয়র রিপোর্টার (ক্রাইম),পঞ্চগড়
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ে বোদা উপজেলায় সীমান্তবর্তী এলাকায় ছোট যমুনা নদী থেকে এক বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর বোদা উপজেলা বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৭৭৫/১০ এস এর ১৩ এস থেকে প্রায় ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাউতারি সরকার পাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

নিহত ব্যক্তির নাম বাচ্চু শেখ (৭৫)। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাউতারি সরকার পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত হামিদ আলী।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি নিজের জমি থেকে পেঁয়াজ তোলার কাজ শেষে ছোট যমুনা নদীতে হাত-পা ধোয়ার জন্য যান। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি নদীতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

গ্রামবাসীরা আরও জানান, বাচ্চু শেখ একাই বসবাস করতেন এবং নিজের রান্না নিজেই করতেন। তার দেখভাল করার মতো ঘনিষ্ঠ কেউ ছিল না।

ঘটনার পর বোদা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধারসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026