1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

দেবীগঞ্জে চুরি-ছিনতাই রোধে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৩

সাদেকুর জামান হীরা, প্রধান প্রতিবেদক (দেবীগঞ্জ)
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

দেবীগঞ্জ উপজেলার জননিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি-ছিনতাইয়ের উপদ্রব নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে দেবীগঞ্জ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় দেবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানিয়েছেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ এই অভিযানে গ্রেপ্তারকৃত তিনজনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে দুইজনকে ছয় মাসের এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

ওসি সেলিম মালিক আরও নিশ্চিত করেছেন যে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। পৌর শহরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই তৎপরতা জনসাধারণের মধ্যে আশার সঞ্চার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমুক্ত সমাজ গড়তে এবং সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026