1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ১১১৩ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ১

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। অভিযানে মোট ১ হাজার ১১৩ বোতল ফেনসিডিল জাতীয় অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১টার দিকে দিনাজপুর সদর কোতয়ালী থানার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় একটি অভিযানে ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব মাদক একটি বসতবাড়ির পাশে প্লাস্টিকের বস্তার মধ্যে লুকানো ছিল। অভিযানে সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।

একই দিন সকাল ৭টা ২০ মিনিটে কোতয়ালী থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২৩৪ বোতল আরসিকাফ+ ও ২০০ বোতল ফেনসিগ্রীপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোঃ আইন উদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গোপনে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি কৌশলে মাদক পরিবহন করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026