1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সেলিনা আক্তার সুইটি

কবিতা: দেশ

সংবাদদাতা: icrbd24
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

হাজার শহীদের পবিত্র রক্তে ঝরা,
আমাদের এই রাজপথ স্বাধীনতা-গড়া।
সবুজ প্রকৃতিতে সজীবতা তৃণভূমি আজ,
তবু কেন এই স্বাধীনতা মরা, কেন লাজ?

নিজের অধিকারটুকু শুধু ফিরে পেতে,
কেন হাজারো রকমের বাধা, পদে পদে?
ছয় বছরের নিষ্পাপ শিশু যখন ধর্ষিতা হয়,
তবু কেন নীরব জনতা, কেন এত ভয়?

প্রিয় মানুষের ঘুম হত্যা যখন ঘটে যায়,
গভীর রজনীতে তখন শান্তির নীড় হারায়।
কলঙ্কের ভারে নিচু হয়ে যায় লজ্জিত,
মাতৃভূমির শির, আজও কেন পরাজিত?

দলবল, রাজনৈতিক গোলযোগে—
আমরা সাধারণ মানুষ আজ বড়ই ক্লান্ত ভোগে।
সুযোগের অভাবে শিক্ষিত সমাজ বেকার,
হতাশার আগুনে দগ্ধ জীবন, সর্বস্বান্ত করার।

অর্থ-বিত্তের কাছে মাথা নত করে মেধা,
আলো ঝলমলে শহরেও তাই কেবলই ধাঁধা।
প্রতিটি প্রভাতে জাগে ভয় ও সংশয়,
কোথায় লুকানো শান্তি, কোথায় নির্ভয়?

এমন বাংলাদেশ মোরা চাইনি কখনও,
যেখানে স্বাধীনতার অর্থ কেবলই হাহাকার।
মানুষের জীবন হতাশা আর দুঃখে বাঁচে,
স্বপ্নগুলো এসে নীরবে মরে কাছে।

তবুও এই মাটি, এই আকাশ আমাদের প্রিয়,
এই দেশেই আমরা আবার গড়ব নতুন পৃথিবীও।
চেতনা জাগুক প্রাণে, ভাঙুক সব বাধা-বাঁধন,
স্বাধীনতার পূর্ণ অর্থ হোক জীবনের স্পন্দন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026