1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ছোট গল্প

আশাহত

ওমায়ের আহমেদ শাওন
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬

গাজীপুর মেইন রোডের ব্যস্ততা। তপ্ত দুপুরে অটোরিক্সার ধীরগতিতে চলাচলের মাঝেই শান্ত প্রথম তাকে দেখেছিল। সফিপুর থেকে জিরানী— পথটুকু খুব একটা দীর্ঘ নয়, কিন্তু শান্ত’র জন্য সেই যাত্রাটা ছিল আজীবনের এক স্মৃতির শুরু।

সেদিনের পাশে বসা মেয়েটির নাম মনি। চঞ্চল চোখের অধিকারিণী সেই মেয়েটির পাশের সিটে শান্ত খুব ভয়ে ভয়ে নিজের একটি ভিজিটিং কার্ড রেখেছিল। মনি সেটি অবলীলায় তুলে নিয়ে নিজের ভ্যানিটি ব্যাগে রাখল। শান্ত’র মনে হলো, এক চিলতে রোদ যেন মেঘের আড়াল থেকে হাসল। মনি দেখতে আবেদনময়ী ও তুষারের ন্যায় কোমল। তার গায়ের গড়ন যেকোন পৌরুষকে জাগিয়ে তুলবে।

অপেক্ষার প্রহর দীর্ঘ হয়। শান্ত প্রতিদিন ফোনের স্ক্রিনের দিকে তাঁকিয়ে থাকে, কোনো অজানা নাম্বার থেকে কল আসবে এই আশায়। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মনি আর ফোন দেয় না। একটা সময় শান্ত যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই একদিন ফোনটা বেজে উঠল।

অচেনা নাম্বার দেখে শান্ত প্রথমে কিছুটা বিরক্তি আর ব্যস্ততা দেখালো। কিন্তু ফোনটা কাটার পর বুকটা কেমন জানি কেঁপে উঠল। মনে হলো— এটা কি মনি হতে পারে ? কল ব্যাক করতেই ওপাশ থেকে সেই চেনা কণ্ঠ-।
আসসালামু আলাইকুম। আপনি চিনতে পারছেন আমাকে।
“জ্বী।”
– সেদিন কার্ডটি দিয়েছিলেন।
“অনেক অপেক্ষায় ছিলাম আপনার জন্য। পরে ভেবেছি, আপনি অনেক সুন্দরী। তাই হয়তো কল দিবেন না কোনদিন।”
– এইতো দিলাম। আপনি যেভাবে বলছেন, আমি অত সুন্দরী না।
“আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেই। কথা বলে তারপর একদিন মিট করে সম্পর্ক হোক।”
– ওকে ডান।
শান্ত মনির সাথে কথা বলতে পেরে উদ্বেলিত হয়।

মনি সিরাজগঞ্জের মেয়ে। আগে গাজীপুরের কোনাবাড়ী থাকলেও এখন সফিপুরে থাকে। তার বাবা-মা দুজনেই বেসরকারি চাকুরিজীবী। মনির ১০ বছর বয়সী একটি ছোট বোন আছে। দু’জনেই অনেক আদরের।
মনি এবার ক্লাস নাইনে উঠবে, কিন্তু পড়াশোনায় ওর মন নেই। শান্ত তাকে বন্ধুর মতো বুঝিয়েছিল, “পড়াশোনাটা জরুরি, মনি। জীবন গড়ার জন্য এটা দরকার।” কিন্তু মনি যেন হাওয়ায় ওড়া এক চঞ্চল পাখি, পড়াশোনার কথা শুনলে সে কানই দেয় না।

সতেরো রমজান। ইফতারের পর সফিপুর বাজারে যখন তারা দেখা করল, আকাশের এক কোণে তখনও হয়তো ঈদের চাঁদের মতো আমেজ ছিল। তারা অটোরিক্সায় করে মৌচাকের দিকে যাচ্ছিল-। বাতাসের ঝাপটায় মনির চুল উড়ছিল। শান্ত বুকটা ধুকধুক করছে। মনিকে একবার বুকে জড়িয়ে নিতে পারলে পৃথিবীর সমস্ত প্রশান্তি অনুভূত হত। এমন সময় হুট করেই মনি শান্ত’র হাতটা ধরল। নিবিড় আবেগে বলল, “আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না।” শান্ত তখন খুশির বন্যায় ভাসছে। সে তো জানত না, এই হাত ধরাটা ছিল বিদায়ের আগের একটু অভিনয় বা ক্ষণিকের আবেগ।

ফেরার পথে মনির মায়ের ফোন আসতেই সে ব্যস্ত হয়ে পড়ল। শান্ত তাকে বাসার কাছাকাছি পৌঁছে দিয়ে ফিরে আসছিল। কিন্তু বাসায় পৌঁছানোর ঠিক পরেই মনির ফোন। শান্ত ভাবল হয়তো মনের কথাগুলো, স্বপ্নগুলো গুছিয়ে বলা যাবে। কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে এল বরফ শীতল কণ্ঠ:
“শান্ত, আমাকে আর কোনোদিন কল দিও না। তোমাকে আমার পছন্দ হয়নি।”

মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে গেল। সফিপুরের পরিচিত রাস্তাগুলো যেন অচেনা মরুভূমি হয়ে উঠল। শান্ত জানত মনি সুন্দরী, শত শত ছেলে তার জন্য পাগল। সেই ভীড়ে শান্তও কি তবে স্রেফ একজন সাধারণ পথচারী হয়েই রয়ে গেল ?

শান্ত’র জন্ম রংপুরে হলেও সে গাজীপুরে নিজের একটি কারখানা গড়ে তুলেছে। একজন উদ্যোক্তা হিসেবে সে মনিকে বলেছিল তার স্বপ্ন পূরণের কথা। মনি পার্লার দিতে চায়, আবার নার্স হওয়ারও শখ। শান্ত তাকে বলেছিল, “চাকরির চেয়ে বিজনেসই তোমার জন্য ভালো হবে।” সে চেয়েছিল মনির অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে। দুজনে একসাথে জীবনের পথ সহজ করার চিন্তা করেছিলো।

কিন্তু মনি তাকে সেই সুযোগটুকু দিল না। ফেরার পথে অন্ধকারে দাঁড়িয়ে শান্ত যখন একা কাঁদছিল, তখন তার বুকের ভেতরটা বারবার হাহাকার করে উঠছিল। হৃদয় ভাঙার কোনো শব্দ হয় না, কিন্তু সেই শূন্যতা যেন পুরো আকাশকে গ্রাস করে নিচ্ছিল। টপটপ করে চোখের জল পরতে থাকে। কোনভাবে নিজেকে স্বান্তনা দিতে পারে না। মানুষের জীবনে সত্যিকারের ভালোবাসা হঠাৎ করে আসে এবং তা অন্তরকে প্রচন্ড কষ্টে শীতল করে দিয়ে যায়। পুরুষরা কাঁদে না, তারা কাঁদলে হৃদয় পুড়ে ছাই হয়ে যায়।

মনির অবহেলা ও ছলনায় নিজেকে সামলাতে পারেনা। তারপরও শান্ত কারখানা সামলায়, মানুষের সাথে কথা বলে, কিন্তু তার মনের এক কোণে এখনো সেই অটোরিক্সার ভিজিটিং কার্ড আর মৌচাকের পথে ধরা সেই হাতটার স্মৃতি বিঁধে থাকে।

ভালোবাসা হয়তো সবার জন্য পূর্ণতা নিয়ে আসে না, কারো কারো জন্য তা শুধুই এক দীর্ঘশ্বাস হয়ে বেঁচে থাকে। সুন্দরী মেয়েরা জীবনে সবকিছু পায়; তবে যে প্রকৃত ভালোবাসে তাকে হারায়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026