• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২, উদ্ধার অস্ত্র ও গুলি

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত আসামিদের আটক করা হয়।

বুধবার (২৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে এক হাজার ৪১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও, ৬২১ জনকে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এই অভিযানের লক্ষ্য ছিল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন করা। অভিযানে বেশ কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category