• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
গংগাচড়ায় শিক্ষক মারুফা আক্তার ময়নার আবেগঘন বিদায় ও প্রদীপ কুমার রায়কে বরণ গংগাচড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে বিদ্যুৎ সংকট নিরসনে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পাটগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২ অবহেলার চরম নিদর্শন! সরকারি স্টোররুমে ময়লা-আবর্জনায় পড়ে ছিল খালেদা জিয়ার বাঁধানো ছবি শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির অনন্য বার্তা: উসকানিদাতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে পঞ্চগড়ের বোদায় চালের ডিও বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার পোস্ট অফিসে এখন আর প্রেমপত্র আসেনা, আসে শুধু তালাকপত্র বীরগঞ্জে দুর্গাপূজায় ১৬৪ মণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

সততা ও সংগ্রামের প্রতীক: রাজপথ থেকে সংসদে নাসিরনগরের এমপি এম এ হান্নান

আব্দুল হান্নান নাসিরনগর ,ব্রাহ্মণবাড়িয়া।
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সততা, দক্ষতা, বিচক্ষণতা আর অক্লান্ত পরিশ্রম যে কখনো বিফলে যায় না, তার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (সংসদীয় আসন ২৪৩) নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নান। বিগত সরকারের আমলে চরম অত্যাচার, নির্যাতন, জেল-জুলুম এবং একাধিক হামলা-মামলার মুখোমুখি হয়েও তিনি দমে যাননি। নিজের প্রবল বুদ্ধিমত্তা, রাজনৈতিক দক্ষতা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে আজ তিনি বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে নাসিরনগরবাসীর প্রতিনিধিত্ব করছেন এবং সোচ্চার কণ্ঠে এলাকার মানুষের ভাগ্যউন্নয়ন ও নানা দাবির কথা তুলে ধরছেন।

 

এমপি এম এ হান্নানের জনসেবার ইতিহাস বেশ দীর্ঘ ও সমৃদ্ধ। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি প্রায় চৌদ্দ বছর গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানেও সফলভাবে স্বপদে বহাল রয়েছেন। দল যখন বিরোধী দলে ছিল, তখন তাকে অসংখ্য হামলা-মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে। কাটাতে হয়েছে দীর্ঘদিন কারাবাসে। কারাবন্দী থাকা অবস্থায় তার প্রিয় মায়ের মৃত্যু হলে আদালত থেকে প্যারোলে জামিন নিয়ে তিনি মায়ের জানাজায় অংশগ্রহণ করেছিলেন। কেবল এম এ হান্নান নিজেই নন, তার সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীও দীর্ঘ সময় কারাবরণ করেছেন। বৈরী পরিবেশ ও রাজনৈতিক বাধা সত্ত্বেও বিগত জাতীয় সংসদ নির্বাচনে নাসিরনগরের জনগণ তাকে অকৃত্রিম ভালোবাসায় সিক্ত করেন। দলীয় সমর্থক ও কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্যান্য মতাদর্শের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেন।

 

বর্তমান বিএনপির সরকার গঠনের মাত্র সাত মাসের মধ্যে তিনি এমন কিছু দৃশ্যমান ও জনকল্যাণমুখী উন্নয়নমূলক কাজ করেছেন, যা সহজেই এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে গভীর স্থান করে নিয়েছে। তার উল্লেখযোগ্য ও চোখে পড়ার মতো উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো নাসিরনগর সদর বাজারের দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী রাস্তা এবং ড্রেন পুনঃনির্মাণ। শিক্ষা প্রসারে তিনি নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজে দুটি বিষয়ে অনার্স কোর্স চালুর ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া দীর্ঘদিন স্থবির হয়ে থাকা ফারমার্স কোল্ড স্টোরেজ চালু করা, স্থানীয় খেলার মাঠ সংস্কার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়ককে ফোরলেনে উন্নীত করার কাজ ত্বরান্বিতকরণসহ বহু উন্নয়নমূলক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। এসব কার্যকর ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আশা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন।

 

রাজনৈতিক জীবন ও সাম্প্রতিক সাত মাসের উন্নয়ন কর্মকাণ্ডে নাসিরনগরের সর্বস্তরের মানুষ এমপি এম এ হান্নানের ওপর চরম সন্তোষ প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দাদের অভিমত, তিনি যদি একইভাবে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন এবং কারো কানকথা বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে নিজের বিচক্ষণতা নিয়ে এগিয়ে যান, তবে আগামী দিনে নাসিরনগরের অভূতপূর্ব পরিবর্তন সম্ভব হবে। এলাকার সাধারণ জনগণ তাকে সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সমকক্ষ এবং যোগ্য উত্তরসূরি হিসেবে দেখতে পাচ্ছেন। নাসিরনগরবাসীর এখন একটাই প্রত্যাশা, আগামী দিনে জাতীয় সংসদে তাকে যেন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে দেখতে পান, যাতে তিনি তার প্রিয় এলাকার ভাগ্য পরিবর্তনে আরও বড় ভূমিকা রাখতে পারেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ