• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

শেরপুরে আলোচিত মোতালেব হাজি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আলোচিত মুদি ব্যবসায়ী মোতালেব হাজি হত্যাকাণ্ডের ২২ দিন পেরিয়ে গেলেও কোনো কূলকিনারা না হওয়ায় এবং পুলিশের নীরব ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।

২৫ অক্টোবর দুপুরে শহরের নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিহতের ছেলে নীরব রহমান সাজিব লিখিত বক্তব্যে বলেন, তাঁর বাবার সাথে প্রধান সন্দেহভাজন চন্দন তেওয়ারী ঠাকুর ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে। এর সাথে জড়িত বিমল হরিজন, মুক্তা, ও জনি নামে চারজন সরাসরি জড়িত বলে তাঁরা মনে করছেন। তিনি ধারণা করেন, এই চারজনকে আটক করলেই হত্যাকাণ্ডের মূল রহস্য বের হয়ে আসবে।

তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর বাবার মৃতদেহের বুকে আঘাতের চিহ্ন ছিল এবং যে ডোবায় লাশ পাওয়া গিয়েছিল, সেখানে হরিজন পল্লির মূল গেট ছাড়া প্রবেশ করা সম্ভব নয়। নীরব রহমান সাজিব অভিযোগ করেন, শুরু থেকেই একটি প্রভাবশালী মহল মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে নিহতের ছেলে সাজিবসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবাইদুল আলম জানান, ঘটনাটি তদন্তাধীন আছে। ময়নাতদন্তের রিপোর্টের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এরকম আরও সংবাদ