• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা ও জাল কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে নগরীর তাজহাট থানার কলেজপাড়া এলাকার সিডিটি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশনা এবং ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।

গ্রেপ্তারকৃতরা হলেন রুহানুর রহমান (২৩), শফিক ইসলাম (৩১) ও হিমেল ইসলাম (২২)।
অভিযানে তাদের কাছ থেকে ১০টি বাংলাদেশি পাসপোর্ট, যাতে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা সংযুক্ত ছিল, ২টি নকল অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, বিভিন্ন ভুয়া অফার লেটার, ভিসা সংক্রান্ত জাল কাগজপত্র, অর্থ গ্রহণের রসিদ, বিমান টিকিটসহ বিপুল পরিমাণ প্রতারণার সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ নামে একটি ভুয়া পেজ খুলে বিদেশে যেতে আগ্রহীদের টার্গেট করতেন। পরে ভুয়া ভিসা ও কাগজপত্র তৈরি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, তারা অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় এসব পাসপোর্ট দালাল ও এজেন্টদের কাছে জমা দিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category