• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি

মাওঃ আবুল হাসেম বীরগঞ্জ নুরুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসার পুনরায় মুহতামিম

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ এশা মাদ্রাসা অফিস কক্ষে নব গঠিত কমিটির দ্বিতীয় সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতি ও মাদ্রাসার বর্তমান সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম আযম কাজলের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

সহ-সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, কোষাধ্যক্ষ আলহাজ্ব মিনহাজুল আলম, সদস্য ডা: আলহাজ্ব নজমুল ইসলাম, মোস্তফা কামাল, খায়রুল ইসলাম, আলহাজ্ব নেছারুদ্দীন জিএস, নাসিম সরকার, মোহাম্মদ আলী (এন ইসলাম), নমিরুল ইসলাম চৌধুরী সেনা, লাইসুর রহমান লিপুসহ দ্বীনদার ব্যক্তিরা সভায় বক্তব্য রাখেন।

 

বিগত মাদ্রাসা পরিচালনা কমিটি অন্যায় ভাবে এবং কতিপয় ব্যক্তির হীনস্বার্থ বাস্তবায়ন করার লক্ষ্যে মাদ্রাসার দীর্ঘদিনের সুদক্ষ ও যোগ্য মহতামিম মাওলানা আবুল হাসেম কে পদ থেকে নামিয়ে সাধারণ শিক্ষক হিসাবে কর্মরত রাখায় শিক্ষার পরিবেশ ও মাদ্রাসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মেও বক্তারা উল্লেখ করেন।

 

তাই মাওলানা আবুল হাসেম কে পুনরায় তার পদে বহাল করা হয়েছে।

 

তাছাড়া একই ভাবে চাকুরিচ্যুৎ অন্য দুইজন শিক্ষক কে পুনর্বহাল এবং টিআর শিক্ষক প্রতিনিধি মনোনয়নের জন্যও আলোচনা হয়েছে।

 

সদস্যদের এক প্রশ্নের জবাবে সভাপতি উল্লেখ করেন মাদ্রাসার উন্নয়ন পরিকল্পনায় নিয়মিত সভা সমাবেশ করা হবে যদি কোন সদস্য একাধারে তিনটি মিটিংয়ে অনুপস্থিত থাকেন তবে তাকে বাদ দিয়ে তার স্থলে হিতৈশী ব্যক্তিকে নিযুক্ত করা হবে।

 

তিনি আরও বলেন আমাদের মাদ্রাসাটি উত্তরবঙ্গের একটি সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই বিদ্যাপিঠের সুনাম ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিক হয়ে এক সাথে কাজ করতে হবে, কোন প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।


More News Of This Category