• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃষ্টিকে উপেক্ষা করে দেবীগঞ্জে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

লালন সরকার, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
বুধবার, ১ অক্টোবর, ২০২৫

“সাম্য ও সমতায় গড়ব দেশ, সমবায়ে গড়বে নতুন বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে সমবায় সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সাধারণ সদস্যবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা সবাইকে সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।


More News Of This Category