• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

“শিক্ষার আলো, সবুজের হাতছানি, গড়বো মোরা সুন্দর আগামী”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলার সাংবাদিক সংগঠন নরসিংদী প্রেস ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এমএইচ প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২০নং করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ফোরামের সভাপতি খন্দকার আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক, সহ-সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ এস.এম. শরীফসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও ফলদ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দঘন পরিবেশে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে, “এই উপহার আমাদের পড়াশোনা ও পরিবেশ দুটোকেই ভালোবাসতে শিখিয়েছে। এমন আয়োজনে আয়োজকদের ধন্যবাদ। আগামীতে এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”

বিদ্যালয়ের শিক্ষক কবিরুল ইসলাম এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করে বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করে।”

নরসিংদী প্রেস ফোরামের সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক বলেন, “শিক্ষা ও পরিবেশ দুটোই একটি সুন্দর সমাজ গঠনের প্রধান ভিত্তি। প্রেস ফোরামের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।” সহ-সভাপতি মোস্তফা খান বলেন, “গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগাক।”

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, সচেতন শিক্ষার্থীই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়বে। এটাই নরসিংদী প্রেস ফোরামের পরিচয়।” সাধারণ সম্পাদক হারুনূর রশিদ বলেন, “আমরা শুধু সংবাদই নই, সমাজের জন্য ইতিবাচক কাজেও অংশ নিই। নরসিংদী প্রেস ফোরামের সদস্যরা শুধু সংবাদকর্মীই নয়, সমাজ পরিবর্তনের সহযাত্রী।”

কোষাধ্যক্ষ এস.এম. শরীফ বলেন, “প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ আরও বাড়বে।”

সভাপতি খন্দকার আমির হোসেন বলেন, “আমরা চাই, নরসিংদীর প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার সঙ্গে বৃক্ষরোপণ আন্দোলন ছড়িয়ে পড়ুক। সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আজকের দুই শতাধিক কোমলমতি শিশুদের মাঝে এই আয়োজন।”

অনুষ্ঠান শেষে সংগঠনের সাংবাদিকরা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে “সবুজ নরসিংদী” গড়ার অঙ্গীকার করেন।


More News Of This Category