• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার ( বীরগঞ্জ, দিনাজপুর )
শুক্রবার, ১২ জুন, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার আব্দুর রশিদের ছেলে ইলিয়াস এবং জোহর আলীর ছেলে নুরুজ্জামান ওরফে জীবন।

ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। থানা সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে প্রত্যন্ত ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছায়। স্থানীয়দের উপস্থিতিতে চালানো এই অভিযানে উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ ইলিয়াস ও নুরুজ্জামানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে এই চক্রটি পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক পাচার করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধে পুলিশ সব সময় তৎপর রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং এই ধরণের অভিযান বীরগঞ্জের প্রতিটি এলাকায় চলমান থাকবে। পুলিশের এই কঠোর অবস্থানের ফলে স্থানীয় পর্যায়ে মাদক কারবারিদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।


More News Of This Category