• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

বীরগঞ্জে মাদক মুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
রবিবার, ২ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে দিনব্যাপী এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন ও উৎসাহ উদ্দীপক পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় যুবনেতা আক্কাস আলী। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন যে, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তিনি তরুণদের মাদকের পথ ছেড়ে খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানান এবং বলেন, মাদককে না বলে ক্রীড়াকে হ্যাঁ বলেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি। খেলাধুলাই হলো তারুণ্যের আসল শক্তি, যা আমাদের মধ্যে ঐক্য ও সুন্দর সমাজ গঠনের প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সঠিক পথে পরিচালিত করতে এমন সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

স্থানীয় একাধিকবারের ইউনিয়ন পরিষদ সদস্য ও আগামীতে ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী শরিফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধান ও সুষ্ঠু পরিচালনায় সম্পূর্ণ খেলাটি অত্যন্ত জমজমাটভাবে সম্পন্ন হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মাঠে উপস্থিত সচেতন নাগরিক ও ক্রীড়ানুরাগীরা মনে করেন, বর্তমান সময়ে তরুণদের মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এই ধরনের ফুটবল ম্যাচের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক ও অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যুবসমাজকে সংগঠিত করতে এবং মাদকমুক্ত রাখতে এমন ক্রীড়া প্রতিযোগীতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category