• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

বীরগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোমিনুল ইসলাম।

সমাবেশে উপস্থিত বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। কর্মসূচি পরিচালনায় ও সমর্থনে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি জাকিরুল ইসলাম, আমিনুল ইসলাম, রেজাউল করিম এবং বীরগঞ্জ উপজেলা শাখা সভাপতি নুর শাহীন। তাদের নেতৃত্বে শত শত নেতাকর্মী অদম্য জুলাই ২৬ ব্যানার হাতে নিয়ে মিছিল ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও দল ঘোষিত বীরগঞ্জ পৌর মেয়র প্রার্থী রাশেদুন নবী বাবু। তিনি আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং ন্যায়বিচারের ওপর জোর দেন।

কর্মসূচিরে শেষভাগে উপজেলা জামায়াতের আমির কারী আজিজুর রহমান এবং নায়েবে আমির এ কে এম কাওছার আগামী ৫ আগস্ট আরও বৃহৎ পরিসরে কর্মসূচি পালনের ঘোষণা দেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই তৎপরতা ও আন্দোলন অব্যাহত থাকবে।


More News Of This Category