• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, কমিটি বাতিলের দাবি বিএনপি ও অভিভাবকদের 

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও অনিয়মের নানা অভিযোগ সামনে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ অভিভাবক এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই কমিটি গঠনের পুরো প্রক্রিয়া নিয়ে গভীর প্রশ্ন তুলেছেন। তারা সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে গঠিত এই কমিটি অবিলম্বে বাতিল করে নতুন করে সব পক্ষের সমন্বয়ে কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন।

 

ঘটনার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রংপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কয়েকজন স্থানীয় অভিভাবক পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তারা নবগঠিত এডহক কমিটির গঠনপ্রক্রিয়া সম্পর্কে অধ্যক্ষের কাছে জানতে চান। এ সময় অধ্যক্ষের সঙ্গে আলোচনা চলাকালেই নবগঠিত কমিটির সভাপতি আব্দুল গনি উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।

 

এই অপ্রীতিকর ঘটনার পর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. মাসুদ রানা, দলীয় নেতাকর্মী এবং অভিভাবকরা অধ্যক্ষের কক্ষ থেকে বেরিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় মিলিত হন। সভায় প্রধান বক্তার বক্তব্যে শাহ মো. মাসুদ রানা অভিযোগ করে বলেন, এলাকার জনপ্রতিনিধি কিংবা শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে ন্যূনতম কোনো পরামর্শ বা আলোচনা ছাড়াই অত্যন্ত গোপনে এই এডহক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জয়নাল আবেদীন স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে যোগসাজশ করে গোপনে এই বিতর্কিত কমিটি তৈরি করেছেন।

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিগুলো ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘদিন কোনো কমিটি না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের জটিলতা তৈরি হয়। সেই প্রশাসনিক সংকট কাটাতে ও শৃঙ্খলা ফেরাতে সরকারের পক্ষ থেকে দ্রুত এডহক কমিটি গঠনের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল।

 

তবে অভিযোগকারীদের দাবি, সরকারি নির্দেশনার কথা বলে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক কিংবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ একতরফাভাবে শিক্ষা অফিসে নতুন এডহক কমিটির জন্য ৩ জনের নাম প্রস্তাব করে পাঠান। পরবর্তীতে সেই তালিকা প্রকাশের পর নতুন কমিটি গঠনের বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

গঠনপ্রক্রিয়ার শুরুতেই অনিয়মের অভিযোগ তুলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অভিভাবকরা এই নতুন কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এই অবৈধ কমিটি বাতিল করতে হবে। এরপর শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করে সবার সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নতুন এডহক কমিটি গঠন করতে হবে।

 

প্রতিবাদ সভায় ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এই ন্যায্য দাবি যদি দ্রুত মেনে নেওয়া না হয়, তবে স্থানীয়দের সাথে নিয়ে তারা রাজপথে জোরালো আন্দোলন গড়ে তুলবেন। প্রয়োজনে আগামীতে মানববন্ধনসহ নানা ধরনের কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

 

উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ, বিভিন্ন যুবদল নেতৃবৃন্দ, নানা অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থক এবং সাধারণ অভিভাবকবৃন্দ।

 

এদিকে সমস্ত অভিযোগের বিষয়ে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন জানিয়েছেন, সমস্ত সরকারি প্রজ্ঞাপন ও নিয়ম মেনেই নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, বৃহস্পতিবার নবগঠিত এডহক কমিটির সভাপতি আব্দুল গনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন।


এরকম আরও সংবাদ