• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম বাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পঞ্চগড় সদর থানার আলোচিত জাবেদ উমর জয় হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড় মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

র‍্যাব-১৩ এর অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: মো. নূর রাব্বী (২৬), মো. আবু তালেব (২৫) এবং মো. কামাল হোসেন (৪০)। তারা সবাই পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জাবেদ উমর জয় তার বন্ধুদের নিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করেছিলেন। এই ঘটনার জেরে গত ৬ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটের দিকে আসামিরা মোবাইল ফোনে জাবেদকে পঞ্চগড় সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা ধারালো ছোরা দিয়ে জাবেদের পেট ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করে।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে নেওয়ার পথেই জাবেদ মারা যান।

 

এই ঘটনাকে কেন্দ্র করে জাবেদের বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪, তারিখ: ০৮/০৮/২০২৫) দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

 

র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সিপিসি-১, দিনাজপুরের যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category