• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি

পঞ্চগড়ের দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাগপা।

মোঃ রফিকুল ইসলাম রফিক
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের পক্ষে পঞ্চগড় জেলার আলাদা দুটি আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাগপার নেতৃবৃন্দ।
পঞ্চগড়-১ (সদর-তেতুলিয়া-আটোয়ারী) ও পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এবং উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম এর কাছ থেকে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পঞ্চগড় জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী। এসময় সাথে উপস্থিত ছিলেন জেলা জাগপা’র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, তেতুলিয়া উপজেলা জাগপা সভাপতি শাহজাহান আলী, আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, দেবীগঞ্জ উপজেলা জাগপা সভাপতি আবু হাসান মাস্টার এবং বোদা উপজেলা জাগপা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ।


More News Of This Category