• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত গংগাচড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক, পাসপোর্ট আইনে মামলা গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি গঙ্গাচড়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের

নিরাপত্তায় কড়াকড়ি, সুপ্রিম কোর্টে প্রবেশে রাখতে হবে পরিচয়পত্র

সংবাদদাতা:
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিরাপত্তা কড়াকড়ি ও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আইনজীবী, বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।

নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড/পাসপোর্ট/অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থান করতে দেখা গেছে।


More News Of This Category