• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

লালন সরকার, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

 

আটককৃতরা হলেন— গালান্ডী বাজার অধিকারিপাড়া এলাকার করুণা রায়ের ছেলে সুমন রায় (২৪) ও বটতলী কামারপাড়া এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায় (২৫)।

 

অভিযানে জব্দ করা হয়েছে একটি কম্পিউটার সিপিইউ, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি বাটান ফোন, নগদ ২৪ হাজার টাকা, দুটি ডিএসএলআর ক্যামেরা, ১০টি সিম কার্ডসহ অনলাইন ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম।

 

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমনের নির্দেশে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশও সহায়তা করে।

 

দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণা চালানো হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। সেনাবাহিনীর এ অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০ ধারায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”


More News Of This Category