• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

ডোমারে দিনব্যাপী হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে এক বর্ণাঢ্য হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মানবিক ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। নীলফামারী জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা এবং রক্তদানের মতো মহৎ কাজে উদ্বুদ্ধ করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারীর জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান, ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী এবং চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।

সহকারী শিক্ষক আব্দুর রফিকের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে এক উদ্দীপনাময় পরিবেশ বিরাজ করে এবং শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নির্দেশনায় গভীরভাবে উদ্বুদ্ধ হয়।

ক্যাম্পেইন চলাকালে জেলা পরিষদের প্রত্যক্ষ সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিখরচায় রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা এবং ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। একই সাথে বিশেষজ্ঞদের পক্ষ থেকে রক্তস্বল্পতা প্রতিরোধে করণীয় এবং সঠিক পুষ্টিগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ পরমর্শ প্রদান করা হয়। আয়োজকরা কেবল শারীরিক পরীক্ষাতেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে তরুণদের মাঝে স্পষ্ট ধারণা দেওয়া এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদাত্ত আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অঞ্চলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।


More News Of This Category