• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

ডোমারে জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
সোমবার, ২০ জুলাই, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারে শেষ সম্বল জমিটুকু দখলে নেয়ার অভিযোগ উঠেছে কিছু কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে।
অসহায় পরিবারের লোকজন পতিকার চেয়ে মামলা করেন। মামলায় বিবাদী পক্ষ হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে আদালতে আদেশ অমান্য করে জমিটি দখলে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভুগি পরিবারের।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পশ্চিম হলহলিয়া ৭নং ওয়ার্ড ভাটিয়াপাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের হাসিবুল ও পারভীন দম্পতিকে হাসিবুলের শশুর আবু সিদ্দিক ২০০৭ সালে ১৭৫০ নং দলিল মুলে মে ও জামাইকে ডের বিঘা জমি রেজিষ্ট্রি করে দেয়। সেই থেকে হাসিবুল ও পারভীন শান্তিপূর্ণ ভাবে জামিটি ভোগদখল করে আসছে। ২০২০ সালে হাসিবুরে কন্যার বিয়ের বিষয়ে টাকার প্রয়োজন হলে জমিটি প্রতিবেশী মাহাবুর ও খতেজার কাছে বন্ধক দেয় তারা। সেই জমিটির উপর এলাকার কিছু কুচক্রিমহলের লোকজন সাদ্দাম, সাঈদী, জলিল, জিয়ারুলের ললুভ দৃস্টি পড়ে। সেই থেকে তারা হাসিবুলের কাছে জমি পাবে বলে অনৈতিক দাবী করতে থাকে। এবিষয়ে হাসিবুল আদালতে মামলা দায়ের করলে আদালত হাসিবুলের পক্ষে রায় প্রদান করেন। যার কারনে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন শনিবার (১৮জুলাই) সকাল ১০টায় সাদ্দাম, সাঈদী, জলিল, জিয়ারুলসহ তারা তাদের দলবল নিয়ে হাসিবুলের জমিটি দখলে নেয়ার চেষ্টা চালায় এবং সেখানে ধানের রোপা লাগিয়ে দেয়। হাসিবুল তাদের বাঁধা প্রদান না করে প্রাণ ভয়ে পালিয়ে আসে। এবিষয়ে সাদ্দাম, সাঈদী, জলিলের কাছে জানতে চাইলে জমি দখলের বিষয়টি তারা শিকার করে বলেন, আমরা মিমাংসার চেষ্টা করে ব্যর্থ্য হয়েছি তাই জমি দখল করে ধান লাগিয়েছি। শশুরের দেয়া জমিটুকু ফিরিয়ে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি হাসিবুলের পরিবার।


এরকম আরও সংবাদ