• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সাফওয়ান আখতার সদ্য’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আক্তারুজ্জামান এর ছেলে।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ সাফওয়ান আখতার সদ্য’র মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন,সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহম্মেদ, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি ১) এর অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, জামালপুর


More News Of This Category