• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

গঙ্গাচড়ায় একাধিক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একাধিক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে সাজেদুল ইসলাম (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লক্ষীটারী ইউনিয়নের চর ইশোরকোল এলাকায় আহমাদিয়া নূরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ৯৯৯-এ জরুরি কল পেয়ে গঙ্গাচড়া মডেল থানার একটি টিম ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা ওই শিক্ষককে আটকে রাখে। অভিযোগ রয়েছে—মাদ্রাসার ৮ বছর বয়সী এক ছাত্রীসহ আরও কয়েকজন শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানি করেন তিনি।

 

পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিতে গেলে এক থেকে দেড় হাজার উত্তেজিত জনতা প্রকাশ্য স্থানে বিচারের দাবিতে পুলিশের কাজে বাধা দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

পরে রাত ১২টার দিকে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সাজেদুল ইসলামকে থানায় নিয়ে যাওয়া হয়।

 

আটক শিক্ষক সাজেদুল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকায়।

 

শনিবার দুপুরে এক ভুক্তভোগীর পিতা গঙ্গাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category